Skip to Content
Go Realm v1 is released 🎉
AccountingProjects ও Exit Criteria

Projects ও Exit Criteria

বইয়ের প্রতিটি অধ্যায়ে নিজের জন্য Exercises (section ৮) এবং Developer Challenge (section ৯) আছে — সেগুলো এক অধ্যায়ের মাপের।

এই পাতার Project-গুলো তার চেয়ে বড়। একেকটি Project কয়েকটি অধ্যায় জুড়ে থাকে, এবং সেই অধ্যায়গুলো পড়া শেষ হলেই কেবল ধরা যায়। বই পড়ার পাশাপাশি এগুলোই আসল যাচাই — পড়তে পারা আর বানাতে পারা এক জিনিস নয়।


Volume 1 · Part 1 — Fundamentals (অধ্যায় ১–১০)

Projectপ্রয়োজনীয় অধ্যায়
Multi-company configurable Chart of Accounts module design করা৫, ৬
Generic journal posting service বানানো — interface: AccountingService.post(event)৭, ৮
General Ledger, Account Statement ও Trial Balance তৈরি করা৯, ১০

Exit Criteria

এই Part শেষে নিজে যাচাই করুন:

  • যেকোনো basic transaction দেখে ৩০–৬০ সেকেন্ডের মধ্যে বলতে পারছেন — কোন account affected, তার type, increase না decrease, debit না credit, এবং পূর্ণ journal entry
  • COA schema, hierarchy rules এবং system-account mapping independently design করতে পারছেন
  • Robust, transactional, validated journal posting flow design করতে পারছেন
  • Journal lines থেকে ledger ও trial balance correctly generate করতে পারছেন

Volume 1 · Part 2 — Core Business Accounting (অধ্যায় ১১–১৯)

Projectপ্রয়োজনীয় অধ্যায়
Customer invoice + payment + aging + reconciliation বানানো১৩, ১৪, ১৯
Supplier bill + payment + payable aging + reconciliation বানানো১৫, ১৬, ১৯
Bank reconciliation module বানানো১১, ১২

Exit Criteria

  • Cash flow এবং revenue/expense recognition গুলিয়ে ফেলছেন না

Volume 1 · Part 3 — Financial Statements (অধ্যায় ২০–২৬)

এই Part-এ আলাদা Project নেই — অধ্যায়গুলোর Developer Challenge-ই যথেষ্ট।

Exit Criteria

  • একটি journal entry P&L, Balance Sheet না Cash Flow-এ কোথায় impact করবে, তা explain করতে পারছেন

Volume 2 · Part 4 — Application-specific Accounting (অধ্যায় ২৭–৩৫)

Projectপ্রয়োজনীয় অধ্যায়
Inventory valuation + accounting posting + reconciliation বানানো২৭
Procure-to-pay accounting lifecycle design করা২৮
Payroll-to-accounting integration বানানো২৯
Asset capitalization + depreciation + disposal accounting বানানো৩০
Patient billing accounting engine design করা৩১
Student fee billing + collection + aging বানানো৩২
Budget-control layer accounting-এর সাথে যুক্ত করে design করা৩৩
Multidimensional ledger reporting বানানো৩৪, ৩৫

Volume 3 · Part 5 — Accounting Software Architecture (অধ্যায় ৩৬–৫৩)

Projectপ্রয়োজনীয় অধ্যায়
Generic reconciliation service তৈরি করা৩৬, ৪৪
AccountingEvent DTO/schema design করা৩৭
Configurable posting-rule engine বানানো৩৮, ৩৯
Period locking ও closing workflow বানানো৪২
Journal reversal service implement করা৪৩
Reconciliation dashboard/service তৈরি করা৪৪
Idempotent accounting posting implement করা৪৬

সবশেষে অধ্যায় ৫৩ — Capstone, যেখানে এই সবগুলো এক system-এ আসে।


Volume 3 · Part 6 — Advanced ERP Accounting (অধ্যায় ৫৪–৬২)

Projectপ্রয়োজনীয় অধ্যায়
Opening-balance import ও validation workflow তৈরি করা৬২

Chapter Scope Notes

নিচের সিদ্ধান্তগুলো আগেই নেওয়া — সংশ্লিষ্ট অধ্যায় লেখার সময় এগুলোই scope ঠিক করে দেবে। অধ্যায় লেখা হয়ে গেলে এই note-টুকু অধ্যায়ে চলে যাবে, এখান থেকে বাদ যাবে।

অধ্যায় ৩১ — Hospital Accounting

Revenue streams (সাতটি): Consultation · Diagnostic · Pharmacy · Bed · Procedure · Surgery · Service Charge

Party/subledgers (চারটি): Patient · Doctor · Insurance Company · Corporate Client

Patient Registration → Service → Bill → Advance Adjustment → Due → Collection → Refund

Bill:

Patient Receivable Dr Consultation Revenue Cr Diagnostic Revenue Cr Pharmacy Revenue Cr

Patient advance:

Cash Dr Patient Advance Liability Cr

Doctor share — অধ্যায়ের সবচেয়ে কঠিন অংশ: revenue gross না net ধরা হবে, doctor-কে payable, এবং commission/share liability।

অধ্যায় ৩২ — School Accounting

Fee types: Admission · Tuition · Exam · Transport · Fine · Waiver · Scholarship

Party: Student Advance · Student Receivable · Refund

Student Receivable Dr Tuition Revenue Cr
Cash/Bank Dr Student Receivable Cr
Cash Dr Student Advance Liability Cr

Reconciliation rule:

Student Outstanding = Student Receivable GL

অধ্যায় ৫৫–৫৬ — Tax, VAT ও Withholding Tax

Country-specific implementation আলাদা হবে — অধ্যায় দুটি architecture শেখাবে, নির্দিষ্ট দেশের আইন নয়।

Concepts: VAT · Input Tax · Output Tax · Withholding Tax · Tax Payable · Tax Receivable

Transaction structure:

net_amount tax_amount gross_amount

যেসব বিষয় cover হবে: inclusive বনাম exclusive tax, tax codes, tax rates, withholding, rounding।